রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

ছাতক জালালিয়া মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন
ছাতক উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ছাতক জালালিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আনন্দ বেদনা আর পুরস্কারের আনন্দঘন পরিবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলার নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা শিক্ষা পরিবারের মাধ্যমিক শিক্ষা অফিসার কবি পুলিন চন্দ্র রায়। সভায় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রথম অবসর গ্রহণকারী বিদায়ী শিক্ষক আব্দুল কবির, যিনি  দীর্ঘ ২৮ বছরের সফল কর্মজীবন কৃতিত্বের সাথে  সমাপ্ত করেন।
 বিদায়ী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বিদায়ী শিক্ষক আব্দুল কবির এর সুস্থতার সহিত সুদীর্ঘ নেক হায়াত ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
ম্যানেজিং কমিটির সভাপতি জিয়া উদ্দিন আদনান’র সভাপতিত্বে ও প্রভাষক হযরত মাওলানা আলী আসগর খান ও শিক্ষার্থী শাকিল তারেকের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ছাতক জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল আহাদ, বিদায়ী সংবর্ধিত অতিথি শিক্ষক আব্দুল কবির, ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস ছালাম, মাওলানা আবু জাহিদ নোমান, প্রভাষক বেলাল আহমদ, উসমান গনী, আহমদ উল্লাহ, রাইসুল ইসলাম আসাদ, দেলোয়ার হোসেন, শাহজাহান আলম, সহকারী শিক্ষক রাবেয়া বেগম, আব্দুল আওয়াল, মনিরুল ইসলাম, আওলাদ হোসেন, মাহবুবুর রহমান পারভেজ, গিয়াস উদ্দিন, সাহেদ আহমদ, সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক বৃন্দ বক্তব্য রাখেন।
আগত সকলের প্রতি প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিদায়ী শিক্ষকের প্রতি অবনতচিত্তে কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে, আসন্ন দাখিল ২০২৪ ইংরেজির পরীক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় এক মিলাদ ও দোয়া মাহফিল। এতে সভাপতিত্ব ও মোনাজাত পরিচালনা করেন, অত্র প্রতিষ্ঠানের  অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ সাহেব। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দাখিল পরিক্ষার্থী আহবাব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন পরিক্ষার্থী আশফাকুর রহমান, ইসলামী সংঙ্গীত পরিবেশন করেন জুবায়ের আহমদ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102