শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় প্রেসক্লাবের নিন্দা

এম,এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫২১ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল
জাহান চৌধুরীকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায়
আসামী করায় প্রেসক্লাবের নিন্দা প্রস্তাব গ্রহন করা হয়েছে।নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)  সকাল ১০ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি এম.এ.আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি এমএ মোহিত, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য রাকিল হোসেন, শাহ সুলতান আহমেদ, ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, আশাহিদ আলী আশা, এম.মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম।

সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি সাইফুল জাহান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ষড়যন্ত্রমূলকভাবে মামলায় আসামী করায় নিন্দা প্রস্তাব গৃহীত হয় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানানো হয়।

এছাড়া নবীগঞ্জ প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য নতুন জায়গায় অফিস নির্মাণ ও বনভোজন এবং প্রবাসী সাংবাদিককে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102