রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

হবিগঞ্জে পৃথক স্থান থেকে ২ শ্রমিকের লাশ উদ্ধার

এম,এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ জেলার পৃথক দুই উপজেলায়  দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।  বানিয়াচংয়ের হাওর থেকে আগুনে পুড়া সিএনজি চালকের লাশ ও চুনারুঘাট থেকে হাত পায়ের রগ ও গলা কাঁটা এক টমটম চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানাযায়, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের সুজাতপুরের একটি হাওর থেকে ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে কৃষি জমিতে কাজ করার সময় শ্রমিকগন একটি লাশ পড়ে থাকতে দেখেন।
এই বিষয়টি মুহূর্তের মধ্যে গ্রামে ছড়িয়ে পড়লে শত,শত লোকজন হাওরে এসে জড়ো হতে থাকেন। এবং লাশটি তেমন পুড়ে না যাওয়াতে এলাকাবাসী লাশটির পরিচয় সনাক্ত করতে পারেন।
পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে বানিয়াচং থানার সুজাতপুর তদন্ত কেন্দ্রের ফাঁড়ির পুলিশ  ঘঠনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। উদ্ধারকৃত সিএনজি অটোরিকশা চালক ১২নং সুজাতপুর ইউপির ১নং ওয়ার্ডের ইকরাম ফকির বাড়ির মৃত শের আলী শাহ ফকিরের পুত্র রোমান মিয়া(২২)।
পরিবার সূত্রে জানাযায়,  বুধবার (৭ ফেব্রুয়ারি ) রোমন মিয়া সন্ধ্যার দিকে সিএনজি নিয়ে কাজে বের হলে বৃহস্পতিবার তার লাশটি হাওরের মধ্যে পড়ে থাকতে দেখেন শ্রমিকগন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সাথে দুপুর ১টা ৪৩মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন,তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং লাশটি উদ্ধার করে হবিগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট্য আধুনিক হাসপাতালে ময়না তদন্তের প্রেরন করা হয়েছে।
তবে ধারণা করা হচ্ছে পরিকল্পিত ভাবে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। পুলিশ সিএনজি অটোরিকশা উদ্ধার ও এই হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ চালিয়ে যাচ্ছে।
অপরদিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় হাত,পায়ের রগ, গলা কাঁটা অবস্থায়  এক টমটম চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে,৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর বাড়ি সংলগ্ন এলাকায়॥
উদ্ধার হওয়া নিহত ব্যক্তি উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের বালিয়ারী গ্রামের আব্দুল খালেকের পুত্র অটো চালক (টমটম) আতাউর রহমান(৪০)।
জানাযায়, ৭ ফেব্রুয়ারি (বুধবার) অটো চালক আতাউর রহমান প্রতিদিনের ন্যায় নতুনব্রিজ শায়েস্তাগঞ্জ পৌরসভায় অটো রিকশা (টমটম) চালাতে গেলে রাতে আর বাড়ি ফিরে আসে নাই। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)  সকালে  স্থানীয় জনতা হাত,পা রগ ও কাটা অবস্তায় তার লাশ পরে থাকতে দেখতে পায়। বিষয়টি চুনারুঘাট থানা পুলিশকে অবগত করা হলে, চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন।
এব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) হিল্লোল রায় এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে।
এবং এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের কাজ করে যাচ্ছে পুলিশ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102