বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা বিদ্যালয় ও কলেজে

নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৫৩ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় নারী শিক্ষাখ্যাত কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ৬ষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সাথে কলেজের সহকারী অধ্যাপক বীরেন্দ্র নাথ বর্মন ও অফিস সহকারি আতিয়ার রহমানের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ ইমদাদুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজটি জেলার অন্যতম বিদ্যাপীঠ। নারী শিক্ষায় যেমন অগ্রগতি ভূমিকা রেখেছে তেমনি এ প্রতিষ্ঠানে নারী খেলোয়াড় তৈরি করে সারাদেশে ব্যাপক পরিচিতি অর্জন করেছে। এ প্রতিষ্ঠানে তৈরি হওয়া খেলোয়াড়রা আজ জাতীয় থেকে আন্তর্জাতিক অঙ্গনেও খেলায় নেতৃত্ব দিয়ে সুনাম অর্জন করে স্কুলটিকে আলোকিত করেছে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাল ফলাফলের উপর জোর দিয়ে বক্তারা বলেন, এই বয়সে তোমরা স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থেকে ভালোভাবে লেখাপড়া করে পরীক্ষায় ভালো ফলাফল করবে। এসএসসি পরীক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে নতুনদের অনুপ্রাণিত করে বক্তব্য রাখেন তারা।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল ও ফুলের পাঁপড়ি ছিটিয়ে বরণ করা হয়। এছাড়াও বিদায়ী শিক্ষক ও কর্মচারীকে উপহার সামগ্রী প্রদান করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য পরিবেশন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102