রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ শুরু

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মাসব্যাপী রংপুর, নীলফামারী ও সিলেট শহরের পীর মহল্লা, রায় নগর, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার, রেঙ্গা হাজীগঞ্জ, খালেরমুখ, দাউদপুর, সিকন্দরপুর, জালালপুর বাজার, লালা বাজার এলাকায় সম্প্রতি শীতার্ত অসহায় দুস্থ ১০০০ পরিবারের মাঝে শীতবস্ত্র (রাজাই) বিতরণ করা হয়েছে।

নতুন বছরের শুরুতে এই মানবিক কার্যক্রম শুরু করা হয় এবং  ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানাযায়। বিতরণে সভাপতিত্ব ক‌রেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা নাসির উদ্দিন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সমাজকর্মী শাহজাহান মিয়া ও রাজনৈতিক, সামাজিক নেতাসহ অত্র এলাকার বিশিষ্টজন।

বিতরণকালে বক্তারা এমন মহতি উদ্যোগের প্রশংসা করে বলেন, গরিব ও অসহায় মানুষদের পাশে হাত বাড়িয়ে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট মানবিকতার যে নজির স্থাপন করেছে, তা আগামী দিনের তরুণদের ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102