রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

নবীগঞ্জকে মডেল উপজেলায় রুপান্তরে কাজ করতে চাই: শেখ কামাল

মতিউর রহমান মুন্না
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন
আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী হতে দূর প্রবাস থেকে দেশে এসেছেন শেখ মোস্তফা কামাল।
নির্বাচিত হলে নবীগঞ্জ উপজেলাকে  মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করতে চান এই প্রবাসী কমিউনিটি নেতা। নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি।
শেখ কামাল নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি সংগঠক। শেখ কামাল বলেন, ‘আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিতে আমি যুক্তরাজ্য থেকে চলে এসেছি। আমি প্রবাসীদের পক্ষ থেকে একজন প্রার্থী হয়েছি, আশা করি নবীগঞ্জবাসী আমাকে সহযোগীতা করবেন।’
তিনি বলেন, ‘এলাকাবাসীর সুখে-দুঃখে সব সময় তাদের পাশে থেকেছি। বিপদে আপদে এলাকাবাসীর পাশে থেকে তাদের নানাভাবে সহায়তা করেছি। মানুষ আমাকে এবার প্রার্থী হওয়ার জন্য চাপ দিচ্ছেন, তাই আমি নির্বাচনে অংশ নিতে চাই।’
কামাল আরো বলেন- ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে, সেই প্রবাসীরাও আমাকে উদ্বুদ্ধ করেছেন নির্বাচনে আসতে।’
চেয়ারম্যান প্রার্থী শেখ মোস্তফা কামাল গতকাল সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, নাগরিক টিভির হবিগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরী প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102