বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

বোদায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোদা সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে শাহাদাত হোসেন (সাড়ে ৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের কাজলদীঘি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাহদাত একই গ্রামের সুমন ইসলামের ছেলে।
কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মমিন বলেন, দুপুরের পর শিশুটির মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে তার দাদী রহিলা খাতুনের সাথে মাঠে ছাগল বাধতে যায়। শিশুটি তার দাদীকে মাঠে রেখে একায় বাড়ি ফিরছিল। একসময় বাড়ির ১০০ ফিট কাছে পৌছালে পুকুরের পাশ দিয়ে হাটতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছু সময় পর তার দাদীও বাড়ি ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খুঁজতে গেলে পুকুরের পানিতে শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পায়।
স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102