রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

সিলেট মুরারিচাঁদ কলেজে

ইতিহাস বিভাগে শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন
সিলেটের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজের ইতিহাস বিভাগ দীর্ঘদিন ধরে শিক্ষক শূন্য থাকায় শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন মুরারিচাঁদ কলেজের শিক্ষার্থীরা। রোববার (০৪ জানুয়ারি) সকালে ইতিহাস বিভাগের আয়োজনে ও ইতিহাস ফোরামের সহযোগিতায় মুরারিচাঁদ কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ইতিহাস বিভাগের ১৩ তম ব্যাচের (মাস্টার্স শেষ পর্ব) শিক্ষার্থী মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে ও ১৪ তম ব্যাচের (মাস্টার্স) শিক্ষার্থী সাঈদ আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রাহি, বাংলা বিভাগের শিক্ষার্থী কাউসার আহমদ, ইতিহাস বিভাগের শিক্ষার্থী কাওসার আহমদ, তাজিম খাঁন, সৈয়দ কুতুব উদ্দিন রাহাত, আবুবকর সিদ্দিক, প্রান্ত চৌধুরী ও মালিহা তাবাসসুম সিথি প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষ থেকে এমসি কলেজে ইতিহাস বিভাগে অনার্স কোর্স চালু হয়। ২০১০-২০১১ শিক্ষাবর্ষ থেকে মাস্টার্স কোর্স (নিয়মিত) চালু হয়। বর্তমানে অনার্স কোর্স, ডিগ্রি (পাস) কোর্স, মাস্টার্স কোর্স (নিয়মিত ও প্রাইভেট) চালু রয়েছে। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে গত বছরের ৩১ জুলাই থেকে ইতিহাস বিভাগ শিক্ষক শূন্য অবস্থায় আছে। এই দীর্ঘ সময়ে অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে কয়েক দফায় শিক্ষা মন্ত্রণালয়ে অবগত করা সত্ত্বেও এই সমস্যার আশু সমাধান হয়নি। এরই মধ্যে বিভাগীয় স্বাভাবিক কিছু কার্যক্রম কোনো রকম চালু থাকলেও পাঠদানসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত রয়েছে। এই সমস্যার দ্রুত সমাধানে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।
মানববন্ধনে শামসুজ্জামান দীপন, আইয়ূব আলী, ইখলাস আহমদ, বাংলা বিভাগের শিক্ষার্থী সুজাত আহমদ, রাষ্ট্রবিজ্ঞান সোসাইটির সভাপতি রুবেল খাঁন, নওরিন জাহান ওমি, মারজান হোসাইন আকরাম,মুহসিনা লুবাবা, স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী, জয়নাল আহমদ, সুরাইয়া পারভিন অন্তরা, হাসান আহমদ তাহমিদ, স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী রাজন আলী, সাকিব আহমদ, আব্দুল বাছিত, রিয়াজুল হোসাইন, ফারজানা বেগম প্রমুখ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102