রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার এসপিপিএম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। এসময় উদ্বোধনী মঞ্চ হতে জাতীয় পতাকা উত্তোলন, মশাল প্রজ্জ্বলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি।
বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় মাঠে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। বিদ্যালয় মাঠের তিন কর্ণারে লাল, সবুজ ও হলুদ নামে বসানো হয় তিনটি স্টল। দেশীয় পিঠা-পুলি দিয়ে স্টলগুলোকে সাজানো হয় আকর্ষনীয়ভাবে। নামের সাথে মিল রেখে লাল, সবুজ ও হলুদ রংয়ের আভয়ে সাজানো স্টল গুলো সকলের দৃষ্টি কাড়তে সক্ষম হয়। পরে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ পিঠা-পুলির সমাহারে সাজানো স্টল পরিদর্শন করেন।
এর আগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে এবং শিক্ষক মাহবুব হোসেন ও ছালেক মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ। অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল হোসেন, গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শরীফ উদ্দিন।
এসময় আকিজ প্লাস্টিকের জিএম মাহমুদুল হাসান বেলাল, সাবেক পৌর কাউন্সিলর ধন মিয়া, সামছু মিয়া, ব্যবসায়ী নুর হোসেন, নেছার আহমদ, জসিম উদ্দিন, আশরাফ উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য এনামুল হক চৌধুরী, অভিভাবক সদস্য সিরাজ মিয়া, আক্তার হোসেন, আবুল হোসেন, গোলাম মোস্তফা, রুসনা বেগম, শিক্ষানুরাগী সদস্য এনামুল হক চৌধুরী, শিক্ষক প্রতিনিধি নাছিমা বেগম, শিক্ষক তমাল পোদ্দার, ছালেক মিয়া, অঞ্জন কুমার দাস, আহসান হাবিব, সুমাত্রা নন্দী, একরাম হেসেন, নিপা রানী দাস, আশোক চৌধুরী, বেলাল আহমদ, কাজল চন্দ্র দাস, সুমনা রানী দাস, আহসান উল্লাহ, মিজানুল হক সহশিক্ষার্থীরা প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলা ধুলা শেষে বিকেলে বিদ্যালয় মাঠে বিপুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102