বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সূচনার ব্যতিক্রমী আয়োজন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৬০ এই পর্যন্ত দেখেছেন

ওসমানীনগর সংবাদদাতা : শিশুর হাসি মায়ের খুশি।শিশুর সেই ঝলমলে হাসির প্রথম ধাপ হলো মাতৃদুগ্ধ। সঠিক নিয়মে শিশুকে বুকের দুধ খাওয়ালে শিশু ও মা উভয়েরই স্বাস্থ্য ভালো থাকে। শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ক্ষেত্রে অগ্রগতি ফারাককে সূচিত করার লক্ষ্যে মাতৃদুদ্ধ সপ্তাহ উপলক্ষ্যে সিলেটের ওসমানীনগর-বালাগঞ্জ উপজেলায় আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচি আয়োজন করেছে নানা অনুষ্ঠানের।‘প্রটেক্ট ব্রেস্টফিডিং,এ শেয়ারড রেসপনসিবিলিটি’র প্রতিপ্রাদ্যে দুধ পানে সচেতণতা বাড়াতে সূচনা প্রকল্পের পক্ষ থেকে দুই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স্ ও কমিউনিটি ক্লিনিকগুলোতে সচেতনতামূলক সভা, সমগ্র উপজেলা জোড়ে প্রচার প্রচারণা, মাইকিংসহ গ্রাম পর্যায়ে ওয়ান টু ওয়ান কাউন্সিলিং কার্যক্রম অন্যতম । পাশাপাশি সূচনার কর্মসূচির পক্ষ থেকে করোনা প্রতিরোধ সচেতনতা সৃষ্টি ও টিকাদানে উৎসাহিত করার কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। মাতৃদুদ্ধ সপ্তাহকে ঘিরে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আলোচনা সভা ও বুধবার ওসমানীনগরের মান্দারুকা কমিউনিটি ক্লিনিকে অনুষ্টিত হয়েছে মাঠ পর্যায়ের কাউন্সিলিং সেশন। পৃথক পৃথক সভায় বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস এম শাহরিয়ার, আরএমও ডা: মামুনুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সূচনার উপজেলা সমন্বয়কারী মোঃ মিজানুল হক, নিউট্রিশন অফিসার সাদিয়া আক্তার,ঝন্টু লাল পাল, ইউনিয়ন কো-অর্ডিনেটর হুমায়ুন কবির, সিএইচসিপি মঞ্জু পালসহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন,সমগ্র মানব জাতির জন্য সৃষ্টিকর্তার বিশেষ আর্শিবাদ হচ্ছে মায়ের দুধ। শিশুর রোগ প্রতিষেধক টিকা হিসাবে কাজ করে মায়ের শাল দুধ। করোনাকালে শিশুকে দুধপান থেকে বিরত না রেখে স্বাস্থ্যবিধি মেনে শিশুকে দুধ খাওয়াতে হবে। সামাজিক কুসংস্কার ও ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে মাতৃদুগ্ধ পান বা ব্রেস্ট ফিডিংয়ের প্রয়োজনীয়তা ও উপকারিতার বিষয়ে সচেতণতা মূলক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে ২০১৭ সাল থেকে সিলেটের বালাগঞ্জ-ওসমানীনগরের অতিদরিদ্র জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নসহ মা ও শিশুর অপুষ্টি দূরীকরণে সফলতার সাথে কাজ করে যাওয়ার জন্য আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচির সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান অতিথিরা।পৃথক পৃথক অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সূচনা প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102