বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ক্লিয়ারওয়াটার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অনলাইনে পোস্ট করা ছবিতে ধ্বংস হওয়া বাড়ি থেকে আগুনের শিখা এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আছড়ে পড়ে বিমানটি। খবর বিবিসি, রয়টার্সের।

বিবিসির বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিচক্র্যাফট বোনানজা ভি ৩৫ বিমান। এসব বিমান বেশ হালকা এবং সর্বোচ্চ ৬ আসনের হয়। বৃহস্পতিবার গভীর রাতে ফ্লোরিডার ক্লিন ওয়াটার শহরের যে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি বেশ ঘনবসতিপূর্ণ। মূলত দরিদ্র লোকজনই থাকেন সেখানে এবং অধিকাংশ বাড়িঘর ভ্রাম্যমাণ কিংবা অস্থায়ী (মোবাইল হোম)।

বিধ্বস্ত হওয়ার সময় উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিলেন— তা জানা যায়নি। তবে বাড়িঘরের ওপর সেটি আছড়ে পড়ার পর অনেক বাড়িঘরে আগুন ধরে যায়। এ কারণেই হতাহতের সংখ্যা অনেক বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্লিনওয়াটারের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান স্কট ইলার্স বিবিসিকে বলেন, ‘বিমানটি বিধ্বস্ত সময় অনেক বাড়িতে লোকজন ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। আমাদের কর্মীরা সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করছেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র সিএনএনকে উদ্ধৃত করে বলেছেন, পাইলট ইঞ্জিনের ত্রুটির কথা জানানোর পর আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102