শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সিলেটে ইমজা’র কমিটি গঠন

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন এনটিভির স্টাফ রিপোর্টার সজল ছত্রী এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেশ টিভির সিলেটের ভিডিও জার্নালিস্ট শ্যামনন্দ দাশ। বুধবার (৩১ জানুয়ারি ) রাত ১০টায় ইমজার সম্মেলন কক্ষে সপ্তদশ বার্ষিক কাউন্সিলে এ নতুন কমিটি নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি চ্যানেল এস এর সিনিয়র ক্যামেরা জার্নালিস্ট লিটন চৌধুরী, সহ সভাপতি এনটিভির ভিডিও জার্নালিস্ট আনিস রহমান, সহ সাধারণ সম্পাদক যমুনা টিভির রিপোর্টার নাবিল হোসেন, কোষাধ্যক্ষ চ্যানেল আই সিলেটের ভিডিও জার্নালিস্ট সুবর্না হামিদ,  ক্রীড়া ও তথ্য প্রযুক্তি সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের ভিডিও জার্নালিস্ট দিপক বৈদ্য দিপু, প্রচার প্রকাশনা ও পাঠাগার সম্পাদক সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট নৌশাদ আহমদ চৌধুরী। নির্বাহী সদস্য ইমজার সাবেক কমিটির সভাপতি মাহবুবুর রহমান রিপন , এটিএন বাংলার ভিডিও জার্নালিস্ট ইকবাল মুন্সি এবং একাত্তর টেলিভিশন এর রিপোর্টার সাকিব আহমদ মিঠু।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এবিএম জিল্লুর রহমান। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এর সভাপতি শামসুল আলম সেলিম।নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102