বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

যুক্তরাজ্যস্থ ছাতক এডুকেশন ট্রাষ্টর নতুন কমিটি গঠন

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন
যুক্তরাজ্যে “ছাতক এডুকেশন ট্রাষ্ট’র দ্বি -বার্ষিক সন্মেলনে  নতুন কমিটি গঠন করা হয়েছে। ছাতকবাসী যুক্তরাজ্য প্রবাসীদের এক সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আখতার হোসেন। তিনি ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রায় সন্তোষ পুর গ্রামের বাসিন্দা।
ছাতক এডুকেশন ট্রাষ্টের সাধারণ সম্পাদক পদে  নির্বাচিত হয়েছেন এমদাদ মিয়া তালুকদার। তিনি উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের খিদ্রাকাপন তালুকদার বাড়ির বাসিন্দা।
 যুক্তরাজ্যস্থ ছাতক এডুকেশন ট্রাষ্টের কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন রশিদ আহমদ। তিনি সাবেক ছাত্র নেতা ও ভাতগাঁও ইউনিয়নের জালিয়া গ্রামের বাসিন্দা।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের কে এ দায়িত্ব প্রদান করায় লন্ডনে অবস্থানরত ছাতক এডুকেশন ট্রাস্টের সকল সদস্যদের অভিনন্দন, কৃতজ্ঞতা জানান ও দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেন।নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102