বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতা আরিফের উদৌগে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এমপির আহ্বানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার নারগুন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সম্পাদক মো: আরিফুল ইসলাম আরিফের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, বিশেষ অতিথি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবাশীষ দত্ত সমীর, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো: মোস্তফা, নারগুন ইউনিয়ন যুবলীগের সভাপতি সানাউল হক, সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার সরকার, ওয়ার্ড যুবলীগ সভাপতি আমজাদ হোসেন, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ললিতা রানী সরকার, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য তোহিদুল ইসলাম, প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নারগুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহাবুব আলম। এ সময় নারগুন ইউনিয়ন ও আশপাশের প্রায় ৫ শতাধিক দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102