শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তেতুলিয়ায় অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রিতে হুমকিতে জনজীবন

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেতুলিয়া  উপজেলার ৭ টি ইউনিয়নের গুরুত্বপুর্ন হাট বাজারের সড়কের মোড়ে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ছাড়াই যত্রতত্র বিক্রি হচ্ছে এলপি গ্যাসের সিলিন্ডার, পেট্রোলসহ বিভিন্ন দাহ্য পদার্থ। বেশিভাগ দোকানে বিস্ফোরক পরিপ্তরের লাইসেন্স বিহিন এ ব্যবসা করছে।
সরেজমিন দেখাযায়, এলপি সিলিন্ডার এখন পাড়া মহল্লা মুদি দোকানেও পাওয়া য়ায়।  এসব দোকানে অনেকের ট্রেড লাইসেন্স নেই। গ্যাস সিলিন্ডার বিক্রির অনুমোদনও নেই। অথচ যত্রতত্র  বেচাকেনা হচ্ছে এসব দাহ্য দ্রব্য। এ সব দোকানে নেই আগুন নির্বাপক যন্ত্র। বড় কোন দুর্ঘটনা ঘটলে প্রতিকারের কোন ব্যবস্থা নেই। ফলে যে কোন সময় প্রান হানির ঘটনা ঘটতে পারে।
এদিকে অবৈধ এলপিজি  গ্যাস বিক্রি রোধে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করবে বলে সচেতন মহল প্রত্যাশা করেন।
জানাযায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫২ ধারা অনুযায়ী সেবা গ্রহীতার জীবন নিরাপক্তা বিপন্ন হতে পারে এমন কোন কাজ করলে তিন বছরের জেল কারাদন্ড বা অনধিক দুই লাখ টাকা অর্থদন্ডিত হতে বিধান রয়েছে।কিন্তু ঝুকিপুর্ন এ জ্বালানি সঠিক ভাবে রক্ষনাবেক্ষন না করে পরিদপ্তরের কাগজ পত্র লাইসেন্স ছাড়াই অবৈধভাবে বিক্রি করছে।
এ ব্যাপারে তেতুলিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের  নুরুল ইসলামের মুটোফোনে যোগাযোগ করে বৈধ গ্যাস সিলিন্ডারের দোকানের সংখ্যা  কত, এবং তাদের পরিদর্শন করা হয় কি না, এর কোন জবাব দিতে পারেননি তিনি। তবে বিষয়গুলো তাদের নজরে রয়েছে বলে তিনি দাবী করেন।অপর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্থে জানান,গ্যাস সিলিন্ডার বিক্রির লাইসেন্স সহ  বৈধ কাগজ পত্র কারো নেই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102