বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

পঞ্চগড়ে জলসা বন্ধের দাবীতে খতমে নবুয়তের স্মারকলিপি

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড়ে আগামী ফেব্রুয়ারী মাসে তিনদিন ব্যাপী আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সালানা জলসাটি বন্ধের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ নামে একটি ইসলামী সংগঠন। জেলা প্রশাসক জহুরুল ইসলামের হাতে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা। এসময় স্মারকলিপিটি গ্রহণ করে দ্রুতই তার অফিস কক্ষে চলে যান জেলা প্রশাসক।

সম্মিলিত খতমে নবুয়তের উপদেষ্টা মাহমুদুল আলম, সভাপতি আব্দুল হান্নান, সম্মিলিত খতমে নবুয়ত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী মো আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলার সভাপতি আব্দুল হাই, ইসলামবাগ মসজিদের ইমাম আমিরুজ্জামান সহ সংগঠটির নেতাকর্মীরা স্মারকলিপি প্রদান করেন।

সংগঠনটির নেতারা জানান, পঞ্চগড়ের আহমদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের লোকজন আগামী ২৩-২৫শে ফেব্রুয়ারী তিনদিন ব্যাপী সালানা জলসার আয়োজন করতে যাচ্ছে। এই জলসার মাধ্যেমে তারা ইসলামের নামে কুফুরী মতবাদ প্রচার করে আসছে। তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। অবিলম্বে তাদের এই জলসা বন্ধ না করা হলে যে কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় প্রশাসন ও আহমদিয়া সম্প্রদায়ের লোকজনকে নিতে হবে বলে হুঁশিয়ারী দেন সংগঠনটির নেতারা।

সম্মিলিত খতমে নবুয়ত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী মো আব্দুল্লাহ বলেন, কাদিয়ানীরা কুফুরী মতবাদ প্রচার করে। তাই তাদের দ্রুতই কাফের ঘোষনা করতে সরকারের প্রতি অনুরোধ করছি আমরা। আগামী আগামী ২৩-২৫শে ফেব্রুয়ারী তিনদিন ব্যাপী সালানা জলসার আয়োজন করতে যাচ্ছে তারা। আমরা জলসা বন্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছি। জেলার অভিভাবক হিসেবে এসময় আমাদের কিছু দাবী তাঁর কাছে জানাতে চেয়েছিলাম। কিন্তু তিনি স্মারকলিপিটি গ্রহণ করে দ্রুতই তার কক্ষে চলে যান। একারণে তার সাথে কোন কথা বলতে পারিনি আমরা। যদি প্রশাসন আমাদের কথা না রাখে তাহলে অপ্রীতিকর কিছু হলে এর দায় প্রশাসনকে বহন করতে হবে।

আহমদিয়াদের সালানা জলসা বন্ধের দাবীতে সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ নামে এক ইসলামী সংগঠনের স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

উল্লেখ্য, গত বছরের ৫ই মার্চ আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবীতে ৬টি ইসলামী সংগঠন আন্দোলনে নামে। পরে পুলিশ, র‌্যাব ও বিজিবির সাথে তাদের সংঘর্ষ বাধেঁ। সংঘর্ষে এক আন্দোলনকারী নিহত হয়। এছাড়া আহমদিয়াদের বাড়ি ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এতে কয়েককোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে দাবী আহমদিয়াদের।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102