রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

ছাতকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কমকর্তা গোলাম মোস্তাফা মুন্না। পরে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ টি স্টল অংশ গ্রহন করে। শিক্ষা প্রতিষ্ঠানের এসব স্টলে বিভিন্ন প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী বিষয় প্রদর্শন করেন শিক্ষার্থীরা। এসময় মেলায় অংশ নেয়া স্টল প্ররিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অতিথিবৃন্দ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ।
পুরস্কার বিতরণী ও সমাপনী সভায় সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন এবং পুরুস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সত্যেন্দ্র লাল দাস।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102