রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয় মার্কেটের উদ্বোধন অনুষ্ঠিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন
সোমবার (২৯ জানুয়ারি) ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত মার্কেট উদ্বোধন ও দোকান গ্রহীতাদের মাঝে চুক্তিনামা হস্তান্তর করা হয়েছে। প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত মার্কেট ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি শাহীন আহমদ চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তাব্য রাখেন তিনি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব রাসেল মাহমুদের সভাপতিত্বে এবং শিক্ষক মাহবুব হোসেন ও ছালেক মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ধনমিয়া, পেপারমিল আদর্শ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জামাল মিয়া, ব্যবসায়ী নুর হোসেন, নেছার আহমদ, জসিম উদ্দিন, আশরাফ উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শরীফ উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য সিরাজ মিয়া, আক্তার হোসেন, আবুল হোসেন, গোলাম মোস্তফা, রুসনা বেগম, শিক্ষানুরাগী সদস্য এনামুল হক চৌধুরী, শিক্ষক প্রতিনিধি নাছিমা বেগম, শিক্ষক তমাল পোদ্দার, স্থানীয় জাবেদ আহমদ, সোহেল আহমদ, একরাম হেসেন প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন শিক্ষার্থী ডলি আক্তার ও গীতা পাঠ করেন শিক্ষার্থী শ্রীতমা রানী চন্দ। সভা শেষে দোকান কোটা গ্রহীতাদের মাঝে চুক্তিনামা হস্তান্তর করেন প্রধান অতিথি শাহীন আহমদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা বিল্লাল হোসেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102