মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সড়কে টাকা খুঁজতে গিয়ে প্রাণ গেল যুবকের

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় সদর উপজেলায় ঘন কুয়াশায় মাঝসড়ক থেকে লাল মিঞা (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের আয়ের ৭০০ টাকা হারিয়ে যায় সড়কে । সেই টাকা পায়ে হেঁটে খোঁজার সময় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান বলে জানান স্থানীয়রা।
শুক্রবার (২৬ জানুয়ারি) গভীর রাতে সদরের জগদল এলাকার গোয়ালপাড়া কদমতলা গ্রামে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়ক থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লাল মিঞা জগদল উপজেলার বাজার এলাকার ময়নুল হকের ছেলে। তিনি পেশায় ইজিবাইকচালক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার মধ্যে হেঁটে বাড়ি ফেরার পথে গোয়ালপাড়া কদমতলা গ্রামে পৌঁছালে রাস্তা পার় হওয়ার সময় অজ্ঞাত দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান তিনি।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, আমরা বাজারে অবস্থান করছিলাম। এ সময় এক অটোচালক এসে বলেন, মাঝসড়কে এক যুবকের মরদেহ পড়ে আছে। পরে আমরা ৯৯৯ এ কল করে পুলিশকে বিষয়টি জানাই। তবে জানা যায়, মাঝসড়কে হারিয়ে যাওয়া আয়ের ৭০০ টাকা খুঁজতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রনজু আহম্মেদ বলেন, প্রাথমিক সুরতহাল ও তদন্তে জানা যায় লাল মিঞা পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী কোনো ট্রাকের নিচে চাপা পড়েন। দুর্ঘটনার পরই চাপা দেয়া ট্রাকটি পালিয়ে যায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102