শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

ফের নোয়াবের সভাপতি এ. কে. আজাদ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০২৪ ও ২০২৫ সালের জন্য গঠিত কমিটিতে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন সমকালের প্রকাশনা প্রতিষ্ঠান টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ.  কে. আজাদ এমপি। টানা তৃতীয় মেয়াদে নোয়াবের সভাপতি হলেন তিনি।

নতুন কমিটির সহসভাপতি হয়েছেন নিউএজের এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান এবং কোষাধ্যক্ষ মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তারা দু’জনও স্ব স্ব পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন-প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, আজাদীর সম্পাদক এমএ মালেক, করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, সংবাদের সম্পাদক আলতামাশ কবির, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের পরিচালক তারিক সুজাত, যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলাম ও বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ।

বার্ষিক সাধারণ সভায় নির্বাচন বোর্ডের পক্ষে ফিনান্সিয়াল এক্সেপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ রোববার নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102