রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

শ্রীমঙ্গলে ‘অধ্যায়’ এর পিঠা উৎসব অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

শুক্রবার (২৬ জানুয়ারি) শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে ‘অধ্যায়’ এর পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাঘের শীতে পিঠা উৎসবের আয়োজন করেছে যুবা-তরুনদের সংগঠন “অধ্যায়”। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শ্রীমঙ্গলের মননশীল শিক্ষার্থীদের যুব-সংগঠন “অধ্যায়” এর তৃতীয় বর্ষের আয়োজন ছিল এটি।

পিঠা শুধু লোকজ খাদ্য নয়, এটা বাংলা ও বাঙালির ঐতিহ্য। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ পিঠা। বাঙালির এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে তৃতীয়বারের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করে ‘অধ্যায়’ নামের সংগঠনটি।

আয়োজন সফলভাবে বাস্তবায়নের প্রচেষ্টায় আয়োজকদের কর্মতৎপরতা ও আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো। পুরো আয়োজন এর পরিবেশ, শৃঙ্খলায় আগত অতিথি ও দর্শকরা মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেছেন।

 সকাল থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে রাত অবধি। ছিল নানা বর্ণ, সাজ ও স্বাধের পিঠাপুলি, হালকা খাবার, কুটির শিল্পসহ নানা ধরনের পণ্যের স্টল। এছাড়াও উৎসব আনন্দে সময় কাটানোর জন্য বৃষ্টি, সুদীপ্ত ও মাহজাবীন এর উপস্থাপনায় ছিল শ্রীমঙ্গলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান।

জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে দিনব্যাপী পিঠা উৎসবের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী সরদার মোস্তফা শাহীন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, সহকারী কমিশনার(ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়, তদন্ত ওসি আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, লেখক কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, জেরীন চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানাজার সেলিম রেজা প্রমূখ।আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

শীতকালীন পিঠা উৎসবের বিভিন্ন ষ্টলে রকমারি পিঠার পসরা সাজিয়ে রাখা হয়। উদ্বোধনের পর থেকে প্রতিটি স্টলেই ছিল দর্শনার্থীদের ভিড়। দেশীয় সংস্কৃতিকে ধারণ করা এই পিঠা উৎসবে এসে দর্শনার্থীরা বিভিন্ন স্বাদের পিঠা উপভোগ করেন। পিঠার স্বাদ উপভোগের পাশাপাশি দর্শনার্থীদের জন্য দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল উপছে পড়া ভীড়। এবারে নানা বর্ণ, সাজ ও স্বাদের পিঠাপুলি হালকা খাবারসহ নানা ধরনের বিক্রয় স্টল ছিল প্রায় ১০টি। এর মধ্যে সেরা হয়েছে ‘ঘরোয়া কিচেন’ নামক স্টলটি।

পিঠা উৎসবে আসা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা বলেন, ‘পিঠা উৎসব আমাদের গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য। ঘরে ঘরে পিঠা উৎসব হতো। যদিও বর্তমান সময়ে পিঠার ঐতিহ্য ম্লান হতে যাচ্ছে। পিঠা উৎসবের মতো দেশীয় সংস্কৃতি চর্চায় অংশ নিয়ে এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে অধ্যায় এর ন্যায় নতুন প্রজন্মকে আরো এগিয়ে আসতে হবে।’

অধ্যায় এর আহ্বায়ক ভূপেন সেন বলেন, ‘ষড়ঋতুর দেশ বাংলাদেশ, ষড়ঋতুর শীতকালে প্রধান আকর্ষণ হচ্ছে পিঠা উৎসব। এই পিঠা উৎসবকে কেন্দ্র করে আমরা তৃতীয়বারের মতো এবারও আয়োজন করেছি পিঠা উৎসব ২০২৪। আমাদের অধ্যায় পিঠা উৎসব ২০২০ সাল থেকে শুরু, কিন্তু করোনা মহামারির কারণে দীর্ঘ দুইবছর আমরা পিঠা উৎসব আয়োজন করতে পারিনি। এসব আয়োজন অনেক কষ্টসাধ্য, তারপরও আমরা সাধ্যমতে চেষ্টা করেছি। আমরা একঝাঁক উদ্যোগী শিক্ষার্থী মিলে এবারের আয়োজনটা আপনাদের সামনে তুলে ধরতে পেরে গর্বীত ও আনন্দিত। প্রতিবারের ন্যায় আগামীতে সবার সহযোগিতা পেলে আরো ভালো করে বড় পরিসরে এই পিঠা উৎসব আয়োজন করতে পারবো বলে আমরা আশাবাদী।

সংগঠনের কার্যকরী সদস্য প্রজ্ঞা পারমিতা চৌধুরী বলেন, ‘তৃতীয়বারের মতো অধ্যায়ের পিঠা উৎসব হচ্ছে। শ্রীমঙ্গলের মতো শহরে পিঠা উৎসব হওয়া এটা অনেক বড় ব্যাপার। আমরা সবাই খুবই আনন্দিত, পরিবারের সবাই এই আনন্দে অংশগ্রহণ ও উপভোগ করছেন। পিঠা উৎসবে অনেক দর্শক সমাগম ঘটেছে। শুধু পিঠা উৎসবই নয় তার পাশাপাশি দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান  দর্শকরা আনন্দের সহিত উদযাপন করছেন।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102