

সি পি এম ইউকে’র বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠিত হয়েছে। লন্ডনের একটি স্থানীয় রেষ্টুরেন্টে বৃটেনের ক্রিকেট খেলোয়ারদের জনপ্রিয় বৃহত্তম সংগঠন ’ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন অব মৌলভীবাজার ইউকে’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ করিম সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে বিগত ২০২২/২৩ সালের কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়।
সভায় বক্তব্য রাখেন কমিটির বিদায়ী সভাপতি মজ্ঞুর উদ্দিন মোর্শেদ। সংগঠনকে এগিয়ে নিতে তাঁর কমিটির বিভিন্ন ধরণের চেষ্টা ও সাফল্যেও কথা সবার সামনে তুলে ধরে তিনি সিপিএম ইউকের কার্যকরী কমিটির ২০২২-২৩ মেয়াদকালীন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করার আহ্বান জানান। নতুন কমিটিকে আগাম অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি এই সংগঠনকে সঠিক লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ২০২৪/২০২৫ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটি সদস্যরা হচ্ছেন:
সভাপতি- সালেহ আহমদ, সাধারণ সম্পাদক-সৈয়দ করিম রুমেল, কোষাধ্যক্ষ- রেজওয়ান রউফ রাজু, সাংগঠনিক সম্পাদক- কাইয়ুম খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক-মঞ্জুর হোসাইন, ক্রীড়া উন্নয়ন বিষয়ক সম্পাদক-মির্জা জোনাক। এ ছাড়াও ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিঠি গঠন করা হয়।
সভায় অনযান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএম ইউকে’র প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মুরাদ আহমেদ, সাবেক সভাপতি রেদওয়ান আহমেদ সহ উপদেষ্ঠা মন্ডলী, সাবেক এবং বর্তমান কমিটির সকল সদস্যবৃন্দ সহ সকল সদস্যবৃন্দ।
নবনির্বাচিত কমিটির সভাপতি সালেহ আহমদ তার শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের দায়িত্ব পালনের সুযোগ দেয়ার জন্য সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ করিম রুমেল তার বক্তব্যে বলেন, বৃটেনে বাঙালীদের মধ্যে সর্ববৃহৎ ক্রিকেট সংগঠন সিপিএম ইউকে’র অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমি সম্মিলিত ভাবে কাজ করার প্রতিজ্ঞা দিয়েই শুরু করতে চাই। তিনি নতুন কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ তাদের শুভেচ্ছা বক্তব্যে খেলাধূলার মান উন্নয়ন সহ শিশু-কিশোরদের খেলার ব্যবস্থা করে দেয়া, অস্বচ্ছল ক্রিকেটারদের সাহায্য করা সহ বিভিন্ন কর্মসূচী অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য যে, উক্ত সংগঠনের অধীনে রয়েছেন শতাধিক ক্রিকেটার।
নিউজ /এমএসএম