রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

শায়েস্তাগঞ্জে রেলওয়ের জমি নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা

হবিগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে রেলের জায়গা দখল নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষে রয়েছেন ফল ব্যবসায়ী ফুল মিয়া শাহ্ ও শংকর দেব। অন্য পক্ষে শায়েস্তাগঞ্জ পৌরসভা। এদের নেপথ্যে রয়েছে রাজনৈতিক নেতারা।
জানা যায়, গত ১৯ জানুয়ারি ফুল মিয়া ও শংকর দেবসহ বেশ কয়েকজন টিনের বেড়া দিয়ে জায়গাটি তাদের দখলে নিয়ে একটি সাইনবোর্ড টানিয়ে দেয়। এতে লেখা হয় তারা উক্ত জায়গা লিজ নিয়েছে। এ বিষয়টি শায়েস্তাগঞ্জ পৌরসভার নজরে এলে পৌর মেয়র অলি আহমেদ ও কাউন্সিলররা তাদেরকে উচ্ছেদ করেন। এ নিয়ে উভয় পক্ষের মাঝে বাকবিতণ্ডা ও উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেয়। পৌরসভার পক্ষ থেকে জানানো হয় এ জায়গা নিয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের আছে। স্থানীয়রা বলছেন, এ জায়গার মূল মালিক হচ্ছে রেলওয়ে বিভাগ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102