বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

দোয়ারাবাজার ইয়াবাসহ আটক-১

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ২৭৬ এই পর্যন্ত দেখেছেন
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জানুয়ারি ২০২৪ খ্রি.) এসআই মোহাম্মদ আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় এক অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন।
জানাযায়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন সিএনজি স্ট্যান্ডের সামনে পাঁকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত ছাতক থানার মুক্তিরগাঁও (রাতগাঁও) গ্রামের সাদ উল্লাহর ছেলে মোঃ আবুল হককে (৩৫) ইয়াবা সহ আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ির কাছ থেকে ১০০০ (এক হাজার) পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102