বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয় জেলার রাণীশংকৈল উপজেলা হলরুমে  বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) উপজেলার মাসিক
আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টাসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ইউএনও গত মাসের সভার লিখিত বিররণীসহ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পৌর শহরসহ উপজেলার
বিভিন্ন এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,
পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ওসি সোহেল রানা, কৃষি অফিসার শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কাসেম, সফিকুল ইসলাম, শরৎচন্দ্র রায়
ও আব্দুল বারী, প্রেসক্লাব (পুরাতন)সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শিক্ষক গোলাম মোস্তফা ও গ্রাম আদালতের কো—অর্ডিনেটর রাশেদা আকতার প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে গত জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে বলে উল্লেখ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ
করেন।

ইউএনও তার বক্তব্যে গত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে
অনুষ্ঠিত করার জন্য উপস্থিত সকলকে এবং এলাকাবাসিকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এইসাথে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার কথা বলেন।

পৌর মেয়র তার বক্তব্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাকে সহযোগিতার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ওসি তার বক্তব্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা
অব্যাহত আছে এবং থাকবে বলে উল্লেখ করেন।

ইউপি চেয়ারম্যান আব্দুল বারী ও শরৎচন্দ্র তাদের এলাকায় এখনো মাদক ব্যবসা, সেবন চলছে বলে উল্লেখ করেন ও গরুচুরি বৃদ্ধির কথাও তুলে ধরে এর প্রতিকারের জন্য সহযোগীতা কামনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102