বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও সংসদ ভেঙে দেয়াসহ একাধিক দাবিতে নয়াপল্টনে কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, ২৭ জানুয়ারি শনিবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, এই সংসদ ভেঙে দেয়া, বিএনপির চেয়ারপারমন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে সারাদেশে মহানগরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হবে। তবে, কখন এই মিছিল হবে সেই সময় জানাননি রিজভী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, কালো পতাকা মিছিলের সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। মিছিল করার মৌখিক অনুমতিও পাওয়া গেছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী একই দাবিতে আগামীকাল ২৬ জানুয়ারি সারাদেশে জেলা সফলে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102