রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

ছাতকে ইঞ্জিন চালিত নৌকা সহ ৪ চোর আটক

সেলিম মাহবুব,ছাতক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে দু’টি বাল্কহেডে চুরি করে পালানোর সময় ৪ চোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে ছাতক শহরের পুরাতন কাষ্টম রোড এলাকায় সুরমা নদীতে নোঙ্গর করা দুটি কার্গো বাল্কহেডে চুরির ঘটনা ঘটেছে। বাল্কহেডের শ্রমিকদের  সহায়তায় ছাতক নৌ-পুলিশের একটি দল ধাওয়া করে চার চোরকে আটক করতে সক্ষম হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি কাঠ বডির ইঞ্জিন চালিত নৌকাও আটক করা হয়।
ছাতক নৌ-পুলিশের এস আই আকবর হোসেন চুরদের ব্যবহৃত নৌকা থেকে ৩০ লিটার চোরাই জ্বালানি তেল উদ্ধার করেন। আটক এক আসামির কাছ থেকে ৮ হাজার ৫ শত টাকা সহ তেল চুরিতে ব্যবহৃত একটি পাইপ উদ্ধার করা হয়েছে।
নৌকা সহ পুলিশের হাতে আটক হয়েছে কোম্পানীগঞ্জ থানার তেলিখাল ইউনিয়নের গৌখালের পাড় এলাকার মদরিছ আলীর পুত্র এমরান আহমদ (৩০), একই এলাকার এরশাদুর মিয়ার পুত্র আরাফাত আলী (২৫) ও ছাতক পৌর সভার চরেরবন্দ এলাকার আকিল আলীর পুত্র আলমগীর (২৬) এবং জুলাই মিয়ার পুত্র জামিল হোসেন (২৮)।
জানাযায়, বাল্কহেড এমভি তায়েবা ও এম ভি তাকবির নৌ পরিবহন থেকে চোরেরা রাতে এক লক্ষ ৬০ হাজার টাকা ও ৩০ লিটার জ্বালানি তেল নিয়ে পালানোর সময় ৪ জনকে একটি ইঞ্জিন চালিত নৌকা সহ আটক করা হয়।অপর ৪ জন নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। এ চুরির ঘটনায় আটক ৪ জন সহ ৮ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার থানায় মামলা( নং ১০) দায়ের করেন এমঅভি তায়েবা বাল্ক হেডের সুকানি বরগুনা জেলার জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা মো: কাশেম।
এ মামলায় আটক ৪ জন ছাড়াও  কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস গ্রামের  রফিক মিয়া, ফখরুল, ফয়জুল ইসলাম ও তেলিখাল ইউনিয়নের তেলিখাল গ্রামের রায়হান আহমদ কে আসামি করা হয়েছে।
ছাতক নৌ- পুলিশ ফাঁড়ির এস আই আকবর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত চোরদেরকে উদ্ধারকৃত মালামাল সহ থানায় সোপর্দ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102