

শ্রীমঙ্গলে মাঘের শীতে পিঠা উৎসবের আয়োজনের উদ্যোগ নিয়েছে যুবা-তরুনদের সংগঠন “অধ্যায়”। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শ্রীমঙ্গলের মননশীল শিক্ষার্থীদের যুব-সংগঠন “অধ্যায়” এর তৃতীয় বর্ষের আয়োজন এটি। আয়োজন সফলভাবে বাস্তবায়নের প্রচেষ্টায় সংগঠনের সদস্যরা কর্মব্যস্ত দিন কাটাচ্ছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই উৎসব। সকাল ১০ টা থেকে শুরু করে চলবে রাত অবধি। থাকবে পিঠাপুলি, হালকা খাবারসহ নানা ধরনের বিক্রয় স্টল। এছাড়াও উৎসব আনন্দে সময় কাটানোর জন্য মেলায় থাকবে বিভিন্ন আয়োজন।
পিঠার স্টল এর পাশাপাশি থাকবে শ্রীমঙ্গলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্টান।
উৎসব ঘিরে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ এবং স্টল বুকিং এর জন্য যোগাযোগ করতে অধ্যায়, শ্রীমঙ্গল-০১৯২৯-৯৫৮১১০, ০১৭৫২-৬৯৩৯৭৯. এই নাম্বারে যোগাযোগ করতে অনুরুধ করা হয়েছে।
পিঠা উৎসবের আনন্দ আয়োজনে অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতার জন্য “অধ্যায়” এর পক্ষ থেকে সকলকে সহৃদয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।