বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শ্রীমঙ্গলের ‘হাতেমতাই’ গরীব দুঃখী সকলের ‘লেদুভাই’ এর জন্য দোয়া কামনা

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ৭৯২ এই পর্যন্ত দেখেছেন

গরীব দুঃখীসহ সকল মানুষের ‘অকৃত্রিম বন্ধু’ ‘লেদুভাই’ অসুস্থ। শ্রীমঙ্গল তথা সিলেট বিভাগের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট শ্রীমঙ্গল শাখার সভাপতি আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস(লেদু) গত ২২ জানুয়ারি অসুস্থ হয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হয়েছেন। এর কিছুদিন পূর্বে মাইল্ড  স্ট্রোক হওয়ার কারণে তিনি কিছুটা অসুস্থ ছিলেন। বর্তমানে মাউন্ট এডোরায় বিশেষজ্ঞদের অধীনে তার চিকিৎসা চলছে। তবে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী হার্টের আরও উন্নত চিকিৎসার জন্য তাকে আগামীকাল ঢাকা স্থানান্তর করা হচ্ছে। তার আশু রুগ মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস’ ধনী গরীব, দল মত, জাত পাতের উর্ধে উঠা এক কিংবদন্তির নাম। বিশেষ করে গরীব ও অসহায় মানুষের পরম আপনজন। মানুষের দুঃখ, বেদনা ও আনন্দের সাথী সবার চিরচেনা লেদু ভাই। উনার অসুস্থতার সংবাদে শ্রীমঙ্গলবাসীর অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন।

উল্লেখ্য, শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার জেলার অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান সপ্তডিঙ্গা সরবরাহের কর্ণধার আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস দুই দশক যাবত মৌলভীবাজার জেলার সর্বোচ্চ করদাতাদের অন্যতম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102