সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ঠাকুরগাঁও সদর উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বই হস্তান্তর

ঠাকুরগাও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ২৯৭ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায়” মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতাভুক্ত ১৬২ টি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বই প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ( ২৩ জানুয়ারি) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহমানের সহায়তায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সংশ্লিষ্ট সহকারী ব্যবস্থাপক সকল প্রতিষ্ঠানের সংগঠকদের হাতে বইগুলো তুলে দেন।
পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের মন ও বয়সের উপযোগী সুন্দর, সুখপাঠ্য এবং উন্নত মানের বই প্রদানের পূর্বে সকল শিক্ষকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন মো: আল-আমিন সহকারী ব্যবস্থাপক পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি, আব্দুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিশ্বনাথ রায়, প্রধান শিক্ষক ঠাকুরগাঁও সরকারি বালক বিদ্যালয়।
 অতিথিবৃন্দ বলেন বর্তমান বাংলাদেশ সরকার শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে নানামুখী কর্মকান্ড পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি দেশের ৩০০ টি উপজেলার ১৫০০০ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচালিত হচ্ছে। এই কর্মসূচি অতিশীঘ্রই সমগ্র দেশ ব্যপী পরিচালিত হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। সংগঠকরা এই কর্মসূচির মূল চালিকাশক্তি এবং কর্মসূচি সফল ভাবে বাস্তবায়ন করার জন্য সংগঠকদের ভুমিকা অপরিসীম। সুতরাং তাদেরকে সফলভাবে  কর্মসূচি বাস্তবায়নে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান।
পরে “পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সুষ্ঠুভাবে ১৬২ টি প্রতিষ্ঠানে বই হস্তান্তর করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102