বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

তীব্র শীতের প্রকোপে

রাণীশংকৈল সহ ঠাকুরগাও জেলার সকল বিদ্যালয় বন্ধ ঘোষণা

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় বুধবার ও বৃহস্পতিবার রাণীশংকৈল সহ জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার মো. শাহীদ আকতার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় , ঠাকুরগাঁও জেলার পার্শ্ববর্তী পঞ্চগড় ও রংপুর জেলার আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্য অনুযায়ী আগামী দুইদিন অর্থাৎ ২৪ ও ২৫ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকবে এবং তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে এবং শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখবেন।
ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার মো. শাহীদ আকতার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান, আগামী রবিবার থেকে যথারীতি বিদ্যালয়ে পাঠদান চলবে। তবে পুনরায় আবহাওয়া পূর্বাভাসে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, ‘১০ ডিগ্রির নিচে আবহাওয়া হওয়ার জন্য শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ঠাকুরগাঁওয়ের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুইদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102