বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সিলেটকে থামিয়ে দিল রংপুর

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

ঘুরে দাঁড়ানোর ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সহজ লক্ষ্য পেয়েছে রংপুর রাইডার্স। শেখ মেহেদী-মোহাম্মদ নবিদের বোলিং তোপে ভালো পুঁজি তুলতে পারেনি সিলেট। তবে টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যর্থ হলেও ষষ্ঠ উইকেটে দারুণ এক জুটি গড়লেন সিলেট স্ট্রাইকার্সের বেনি হাওয়েল ও বেন কাটিং। খাদের কিনারা থেকে দলকে তুলে নিয়ে শতরান ছাড়ানো লক্ষ্য এনে দেয় তারা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর রাইডার্স। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে মাশরাফি বিন মর্তুজার দল।

শুরুটা একদমই ভালো হয়নি সিলেটের। মোহাম্মদ মিথুন ৫ রান করে বিদায় নেওয়ার পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক মাশরাফি। কিন্তু ৬ রানের বেশি করতে পারলেন না তিনি। ব্যাট করতে নেমে এরপর দ্রুত বিদায় নেন ইয়াসির আলী ও জাকির হাসান। থিতু হয়ে থাকা ওপেনার নাজমুল হাসান শান্ত উইকেট হারান ১৪ রান করে।

দল যখন বিপর্যয়ে, তখন ষষ্ঠ উইকেটে ৬৮ রানের দারুণ এক জুটি গড়েন হাওয়েল ও কাটিং। অষ্টদশ ওভারে কাটিংকে ৩১ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন রিপন মণ্ডল। লড়তে থাকা হাওয়েলও টিকলেন না বেশিক্ষণ। শেষ ওভারে এসে ৩৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৩ রান করে উইকেট হারান তিনি।

রংপুর রাইডার্সের হয়ে দুটি করে উইকেট নেন রিপন মণ্ডল ও মাহেদি হাসান। একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ নবি ও হাসান মুরাদ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102