

একসময়ের শ্রীমঙ্গলের স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ৮০’ দশকের সাড়া জাগানো গণসংগীত শিল্পী, উদীচী শ্রীমঙ্গল শাখার সাবেক সাধারণ সম্পাদক আলী আশরাফ রুনু গতকাল রাত সময় ২টা ১০ মিনিটে (২০শে জানুয়ারী শনিবার ২০২৪)লস এঞ্জেলেসে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আলী আশরাফ রুনু সংগঠক হিসেবে শ্রীমঙ্গলের ন্যায় লস এঞ্জেলেসে বাংলাদেশী সম্প্রদায়কে নিয়েও দীর্ঘ সাংস্কৃতিক পরিমন্ডল গড়ে তোলেছিলেন।
শ্রীমঙ্গলের বিরাহিমপুর আবাসিক এলাকায় বসবাসকারী মরহুম আলী হায়দার এর একমাত্র পুত্র আলি আশরাফ রুনু। মৃত্যুকালে উনার মা, স্ত্রী, সন্তানসহ আরও ৪ বোন রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। এলাকার সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীকে ও গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।