বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন
নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।ঐ বিজ্ঞপ্তি কেন্দ্রীয় ছাত্রলীগের ভেরিফাইড পেইজে রাত ১০ টায় আপলোড করা হয়। কি কারণে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে কারণ উল্লেখ করা হয়নি।
 উল্লেখ যে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে দুটি গ্রুপের কয়েক দফায় সংঘর্ষ হয়। গত ১৮ জানুয়ারী রাতে দুই গ্রুপের মধ্যে সর্বশেষ সংঘর্ষ সংঘটিত হয়, এতে দুই গ্রুপের সংঘর্ষে অপর গ্রুপের আহ্বায়ক দাবিদার জাহিদুল ইসলাম রুবেল গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ তে রয়েছে। ঐ সংঘর্ষের পর শুক্রবার রাতে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102