বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

নবীগঞ্জ প্রেসক্লাবের জরুরি সভায় নতুন গঠনতন্ত্র গৃহীত

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ শহরস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এম. এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- যুগ্ম সম্পাদক মোঃ তৌহিদ চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ শওকত আলী,  নির্বাহী সদস্য শাহ সুলতান আহমদ,  সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,  উত্তম কুমার পাল হিমেল,  এম.মুজিবুর রহমান,  হাবিবুর রহমান চৌধুরী শামীম প্রমুখ।

সভায় বিস্তারিত আলোচনা শেষে আগামী মার্চ মাসে গঠনতন্ত্র মোতাবেক নতুন সদস্য সংগ্রহের জন্য আবেদন গ্রহনের সিন্ধান্ত হয়। পরে সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৪ সালের নির্বাচনের আয় ব্যয়ের হিসাব প্রদান করেন প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রদ্বীপ দাশ সাগর, সাবেক যুন্ম সম্পাদক শাকিল চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া।

পরে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের হাতে নবীগঞ্জ প্রেসক্লাবের নতুন গঠণতন্ত্র তুলে দেন গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102