সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

ঘন কুয়াশার চাদরে মৌলভীবাজার জেলা

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৩৪৫ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়ে চলছে। শৈত্য প্রবাহের কারণে এই তীব্রতা আরো বাড়ছে। প্রতিদিন দুপুরের পর রোদের দেখা মিললেও সন্ধার পর থেকে হিমেল বাতাস বইতে শুরু করে। গত এক সপ্তাহ যাবত তাপমাত্রার এই উঠানামা চলছে। জনজীবনের সাথে প্রাণীকুলেও পড়েছে এর প্রভাব

কুয়াশার চাদরে ঢেকে থাকে বিস্তীর্ণ জনপদ। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে গতি নিয়ন্ত্রণে রেখে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে চালকদের।

পুরো জেলা জুড়ে বইছে শৈত্যপ্রবাহ। কনকনে শীত ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন রাত সমান তালে বইছে কনকনে শীতল হাওয়া। পাশাপাশি ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে পুরো জেলার আকাশ। গত এক সপ্তাহ থেকে সূর্যের তেমন দেখা মেলেনি। ঘর থেকে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বেড় হচ্ছেন না।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় জেলার শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এখানের তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সুত্রে জানা যায়, শ্রীমঙ্গলে শনিবারের এই তাপমাত্রা দেশের সর্বনিম্ন। বেশ কয়েকদিন যাবৎ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে।

শীতের প্রকোপে চা বাগানের শ্রমিক, হাওর পাড়ের মানুষ, দিনমজুর এবং ছিন্নমূল মানুষেরা সীমাহীন দুর্ভোগে পড়েছে। অনেকেই খড়খুটা বা গাছের পাতা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102