রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৩ জানুয়ারি থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। শেষ হবে ৩১ জানুয়ারি। রাজধানী ঢাকাসহ ৮টি বিভাগের ১৪ কেন্দ্রে এ পরীক্ষা হবে। এ লক্ষ্যে পূর্ণাঙ্গ সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি ও আসনবিন্যাস জানানো হয়।

আসনবিন্যাস অনুযায়ী, ঢাকার ৭টি কেন্দ্রে পরীক্ষা হবে।

কলেজগুলো হলো: মিরপুর সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল।

ঢাকার বাইরে ৭টি কেন্দ্র হলো: রাজশাহী বিভাগে শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, খুলনা পাবলিক কলেজ, বরিশাল জিলা স্কুল, সিলেটে মুরারিচাঁদ (এমসি) কলেজ, রংপুর সরকারি কলেজ, ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ।

সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ নম্বরের বাংলা বিষয়ের পরীক্ষা নেয়া হবে।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে, আর নন-ক্যাডারে নেয়া হবে ১ হাজার ২২ জন।

গত বছরের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৬ জুন প্রকাশিত ফলাফলে দেখা যায়, পাস করেছেন ১২ হাজার ৭৮৯ জন। শতকরা হিসাবে যা দাঁড়ায় ৪ দশমিক ৭৭ শতাংশ। গত ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102