রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

আজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আজ শুক্রবার দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে। সকাল ১০টায় বিইউপি নিজস্ব ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিইউপির ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ১৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হয়। আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদ এবং বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদ এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

শিগগিরই সরকারি-বেসরকারি মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রিলিমিনারি পরীক্ষা এবং ৯ মার্চ চ‚ড়ান্ত পরীক্ষা হবে।

২২ ফেব্রুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হবে। ৫-৭ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং ২-১০ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গুচ্ছ পদ্ধতি : ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী এপ্রিলে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ২১ জানুয়ারি কোর কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হতে পারে।

চলতি শিক্ষাবর্ষে সাধারণ গুচ্ছ, কৃষি ও বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়।

এ বছর নতুন তিন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যুক্ত হবে। এগুলো হলো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102