সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতির রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদারের দ্রুত রোগ মুক্তি কামনা করে নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বাদ এশা নবীগঞ্জ শহরের মদিনা মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেন নবীগঞ্জ প্রেসক্লাব।

মিলাদ মাহফিল পরিচালনা ও মোনাজাত করেন মদিনা জামে মসজিদের খতিব মাওলানা শেহাব উদ্দিন। এসময় নবীগঞ্জের কর্মরত সাংবাদিক বৃন্দ, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ মিলাদ মাহফিলে অংশ গ্রহন করেন।

মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মো: সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের যুন্ম সাধারণ সম্পাদক তোহিদ চৌধুরী, সাবেক যুন্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, সিনিয়র সাংবাদিক আবু তালেব, সাংবাদিক আলাল মিয়া প্রমুখ।

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার স্কয়ার হসপিটালে তার বাইপাস সার্জারি করা হয়েছে। ডাক্তাররা জানান, তার হার্টের পাঁচটি ব্লক ধরা পড়লেও তার ওপেন হার্ট সার্জারি সফল ভাবে সম্পন্ন হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102