সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

প্রাথমিকে ২৮৫ প্রতিবন্ধীকে নিয়োগে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ২৬৪ এই পর্যন্ত দেখেছেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮৫ শারীরিক প্রতিবন্ধীকে সহকারি শিক্ষক হিসেবে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (১৪ জানুয়ারি) এই বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে, গত ১১ ডিসেম্বর ২৮৫ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। একই সঙ্গে এ বিষয়ে রায়ের জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করা হয়।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। কিন্তু বিনা পয়সায় প্রতিবন্ধীদের পক্ষে মামলা পরিচালনা করছেন রিটকারী আইনজীবী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102