বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

হুথিদের ওপর আবারও যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

আবারও ইয়ামেনের হুতি বিদ্রোহীদের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে অবস্থানরত যুদ্ধজাহাজ থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি।

হুতিদের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানিয়েছে, ইয়ামেনের রাজধানী সানায় এই হামলা চালানো হয়। অবশ্য হুথি বিদ্রোহীরা প্রথম হামলার পরেই পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এনবিসিকে বলেছেন, লোহিত সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ থেকে মিসাইল হামলাটি করা হয়েছে।

অন্যদিকে দুজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র একটি রাডার সাইটকে টার্গেট করেছিল, যেটি সমুদ্রসীমায় জাহাজ পরিবহনের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগেই সতর্ক করে বলেছেন, হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে পণ্য পরিবহনে হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র যথাযথ জবাব দেবে।

বিবিসি জানিয়েছে, লোহিত সাগরে হুতিদের জাহাজ-হামলার সক্ষমতা নষ্ট করতে এই হামলা চালানো হয় বলে দাবি করছে ইঙ্গ-মার্কিন জোট। হামলাগুলো রাডার সিস্টেম, ড্রোন স্টোরেজ ও লঞ্চ সাইট, ব্যালিস্টিক মিসাইল স্টোরেজ ও লঞ্চ সাইট এবং ক্রুজ মিসাইল স্টোরেজ ও উৎক্ষেপণ অবস্থান লক্ষ্য করে চালানো হয়।

এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর হামলা চালানোর পর শুক্রবার জ্বালানি এবং স্বর্ণের দাম বেড়েছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ২৫ ডলার হয়েছে। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৮৬ ডলারে দাঁড়িয়েছে।

বাব আল-মান্দাব প্রণালির মাধ্যমে জ্বালানি সরবরাহের ওপর প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে প্রাকৃতিক গ্যাস ইউনিট প্রতি ২ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ২ ডলার। স্বর্ণের দাম শূন্য দশমিক ৪৫ বা ৮ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্স প্রতি ২০৩৭ ডলারে উন্নীত হয়েছে।

ইসরাইল গাজা উপত্যকায় হামলার পর থেকেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েল পিছু না হটা পর্যন্ত হামলা চলবে বলে জানিয়েছে হুথিরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102