রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

আসছে আরও ৩ বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

দেশে ১১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি অনুমোদন পেয়েও এখনো কার্যক্রমই শুরু করতে পারেনি। অনেক বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করলেও দীর্ঘসময় ধরে অস্থায়ী ক্যাম্পাস, উপাচার্য না থাকা, আইন না মানা ও সনদ বাণিজ্যসহ নানা অভিযোগে কালো তালিকাভুক্ত। ফলে এসব বিশ্ববিদ্যালয় ভর্তিতে গণবিজ্ঞপ্তি দিয়ে সর্তক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

বিদ্যমান অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন টিকে থাকতে হিমশিম খাচ্ছে, ব্যর্থ হচ্ছে মানরক্ষায়- এ অবস্থায় আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বন্দর নগরী চ্ট্গ্রামে ডজন খানেক বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও চট্টগ্রামে পোর্টো গ্র্যান্ডে বিশ্ববিদ্যালয় নামে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ঝিনাইদহে সৃজনী বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে এবং রাজধানীতে প্রায় শ’খানেক বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকার পরও পূর্বাচলে সাউথ পয়েন্ট ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টোকনোলজি নামে একটি বিশ্ববিদ্যালয় অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে।

মান নিয়ন্ত্রণ না করে গণহারে রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে তা উচ্চ শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মেসবাহ কামাল। এসব প্রতিষ্ঠান জ্ঞান সৃষ্টির পরিবর্তে বেকার তৈরির কারখানায় পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, অনেক সময় কমিশনের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নানা ফাঁক-ফোকর দিয়ে নাম সর্বস্ব এসব বিশ্ববিদ্যালয় অনুমতি পাচ্ছে।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, ‘এমনও অতীতে হয়েছে, আমরা বলেছি এখানে বিশ্ববিদ্যালয়ের দরকার নেই। কিন্তু পরবর্তীতে দেখা গেছে, যেভাবেই হোক বিশ্ববিদ্যালয়ের অনুমতি তারা নিয়েছে।’

যদিও মানহীন এসব বিশ্ববিদ্যালয় এক সময় হারিয়ে যাবে দাবি করে তিনি বলেন, আমরা দেখেছি যারা মান ধরে রাখতে পারেনি তারা কিন্তু হারিয়ে গেছে। প্রতিযোগিতায় টিকতে না পেরে বর্তমানে আছে এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ও একসময় ছিটকে পড়বে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102