শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

রাশিয়া

বাইরে থেকে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করার অপচেষ্টা ছিল

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার বাংলাদেশের এই নির্বাচন নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বহির্বিশ্ব থেকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল বলে আবারও অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে এই অভিযোগ করেন। ঢাকায় রাশিয়া দূতাবাস তার ফেরিভাইড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করেছে।

মারিয়া জাখারোভা বলেন, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করা হয়েছে। মোট ৩০০ আসনের মধ্যে (মূলত ২৯৯ আসনে নির্বাচন হয়) ২২২ আসনে জিতেছে আওয়ামী লীগ। আবারও জনগণের সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেল দলটি। সফলভাবে নির্বাচন আয়োজন করায় বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানাই।

বিরোধী কিছু দল নির্বাচনে অংশ না নেওয়ায় হতাশা প্রকাশ করে জাখারোভা বলেন, বাইরে থেকেও চাপ ছিল। গত ২২ নভেম্বর ও ১৫ ডিসেম্বর আমরা সে কথা বলেও ছিলাম। সেই পরিস্থিতিতে ভোটারদের মতকে প্রাধান্য দিয়ে নির্বাচনের ধারা বজায় রাখার জন্য বাংলাদেশের নেতৃত্ব প্রশংসা পাওয়ার যোগ্য। এই নির্বাচন স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষকদের (২ শতাধিক) পর্যালোচনায়ও যথার্থ মনে হয়েছে।

মারিয়া বলেন, রাশিয়াসহ স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশের নির্বাচনেকে পর্যবেক্ষণ করেছে। রাশিয়াসহ সকল পর্যবেক্ষকের মতে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে বলে মন্তব্য করেন মারিয়া। রুশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রেই শুতোভ।

এদিকে, টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102