সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ঠাকুরগাঁওয়ে মন্দির ও প্রতিমা ভাংচুর

ঠাকুরগাও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁও জেলার  রাণীশংকৈলে শ্মশান কালি মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে । বুধবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বাচোর ইউনিয়নের কোটাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। মন্দিরের প্রতিমা,সহ প্রতিমার ঘর ভাংচুর, বিভিন্ন জাতের প্রায় একশত ফলজ গাছ সহ অন্যান্য স্থাপনা কবর ও ত্রিশাল কুটি দেবতার ৯টি থান কুদাল দিয়ে নিশ্চিহ্ন করা হয়েছে।

মন্দির কমিটির দাবী মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ্য করে  আসামী করা হয়। রাণীশংকৈল থানায় বুধবার(১০ জানুয়ারী) একটি মামলা  করেছেন শ্মশান কালি মন্দিরের সদস্য পলাশ চন্দ্র রায়।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, এডিশনাল এসপি সহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

এজাহার সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে এজাহার নামীয় অভিযুক্তরা শ্মশান মন্দিরের জমি দখলের উদ্দেশ্যে  রাতের আধারে এ ঘটনা ঘটিয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক বিচার দাবী করেছেন। শ্মশান কালি মন্দির ভাঙচুরের অভিযুক্তদের মধ্যে সামশুল হক এ ঘটনায় জড়িত নন বলে দাবী করেন।
রাণীশংকৈল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নেওয়ার আহ্বান জানান। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় ১০জানুয়ারি  একটি মামলা হয়েছে মামলা নং ০৬।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102