বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

বাসায় পৌঁছালেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এখন থেকে বাসায় রেখে তাকে চিকিৎসা দেবেন মেডিকেল বোর্ড।

আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ভবন ফিরোজার উদ্দেশে রওনা দেন তিনি। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তিনি বাসায় পৌঁছান।

হাসপাতাল থেকে তার সঙ্গে ছিলেন বিএনপি ভাইস-চেয়ারম্যান ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এদিকে চেয়ারপার্সনের বাস ভবনে যান বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম, বেগম সেলিমা রহমান।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। প্রায় ৫ মাস। গতপরশু দিন দুপুরে তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। আবার সন্ধ্যায় কেবিনে নিয়ে আসা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102