রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

আলোকচিত্রীদের ধমক দিলেন সাইফ

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

মায়ানগরীতে দিন দিন ফটোশিকারিদের  উপদ্রব বাড়ছে। এত দিন বিমানবন্দর, জিম কিংবা ক্যাফেতেই ছিল তাঁদের আনাগোনা, এখন যেন তারকাদের ব্যক্তিগত পরিসরে ঢুকে যাচ্ছেন তারা। ফটোশিকারিদের উপদ্রবে নাভিশ্বাস ওঠার জোগাড় তারকাদের।

মাস কয়েক আগে সইফ আলি খান ও করিনা কপূরের বাড়ির ভিতরে ঢুকে পড়েন তারা। সেই সময় বেজায় চটেছিলেন অভিনেতা। এ বার ফের ছবিশিকারিদের জোর ধমক দিলেন সইফ।

ছোট ছেলে জেহ আলি খানকে খেলাতে নিয়ে গিয়েছিলেন সাইফ। সঙ্গে ছিলেন স্ত্রী করিনাও। জেহের হাত ধরে খেলার মাঠ থেকে বেরোচ্ছেন তখনই ক্যামেরার ঝলকানি। তাতেই রেগে যান ছোটে নবাব।

বলেন, কোনো জায়গা বাদ দেবেন কি! একটা বাচ্চার ফুটবল ম্যাচ ছিল, সেখানেও পৌঁছে গিয়েছেন, আলো কম করুন। এত ফ্ল্যাশ কেন, সব কিছু সিনেমার পার্টি!

এসব কথা বলেই ছেলেকে নিয়ে গাড়িতে উঠে যান। তার কথা মতো আলো কমিয়ে দিলেও ছবি তোলা থামাননি ছবিশিকারিরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102