শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সাংবাদিক কামরুল ইসলামের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

ইউকে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ৩৬৮ এই পর্যন্ত দেখেছেন

চ্যানেল এস ইউকে এর সাউথ ওয়েষ্ট প্রতিনিধি, বৃস্টল বাংলা প্রেস ক্লাবের সভাপতি, ইউকে বিডি টিভির ভাইস প্রেসিডেন্ট ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কামরুল ইসলামের মাতার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে বিশিষ্ট জন শোক প্রকাশ করেছেন।

ইউকে বিডি টিভি পরিবারের পক্ষ থেকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, কালচারাল প্রোগ্রাম কো অর্ডিনেটর হেলেন ইসলাম, ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর, বৃষ্টল বাংলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ইউকে বিডি টিভির ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, ইউকে বিডি টিভি. কমের সম্পাদক কাওছারুল আলম রিটন, ইউকে বিডি টিভি. কমের বার্তা সম্পাদক শাহজাহান মিয়া এক বিবৃতিতে মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

অন্য এক শোক বার্তায় লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, সিনিয়র সাংবাদিক মোস্তাক আলী বাবুল, লন্ডন বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও এটি এন বাংলা ইউকে এর বার্তা সম্পাদক সাঈম চৌধুরী , সাংবাদিক মোসলেহ উদ্দিন আহমেদ , সাংবাদিক মোহাম্মদ আব্দুল কাইয়ূম, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার সালেহ আহমেদ , অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি: মো. এমরান আহমেদ, মিডিয়া অ্যাণ্ড আইটি সেক্রেটারি: মোহামেদ আব্দুল হান্নান, সাংবাদিক সারওয়ার হোসেন, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান (বেলাল) , সাংবাদিক আনিসুর রহমান আনিস , হেফাজুল করিম (রাকিব) , মোহাম্মদ এখলাছুর রহমান পাক্কু , মোহামেদ সোবহান, বাতিরুল হক সর্দার, সাংবাদিক ইন্জিনিয়ার হারুনুর রশীদ প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ  মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি নেতৃবৃন্দ তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৯ জানুয়ারী) বাংলাদেশ সময় ভোর রাত ০৩ঃ০৮ মিনিটে সিলেট বিভাগের ওসমানী নগর উপজেলার উসমানপুর ইউনিয়নের মীরপুর গ্রামের নিজ বাড়ীতে (আলী ভিলা) মরহুমা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ছয় ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ০৯ই জানুয়ারি বাদ জোহর সিলেটের ওসমানীনগর উপজেলার মীরপুর গ্রামে আমাদের নিজ বাড়ীতে মরহুমার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102