শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে

বিভিন্ন দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন

ষ্টাফ রিপোর্টার
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

ভারত, চীন, সিঙ্গাপুর রাশিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের প্রতি তাদের  অব্যাহত সমর্থন দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. নুরেলাহি মিনা সংবাদ মাধ্যমকে জানান, ‘ভারত, রাশিয়া, চীন, ভূটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতগণ সোমবার (৮ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাত করেন।’

রাষ্ট্রদূতগণ নিজ নিজ দেশের পক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সাথে তাদের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাঁদেরকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় তাদের সহযোগিতা কামনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102