দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় থেকে বিজয়ী হয়েছেন পঞ্চগড় (পঞ্চগড় তেতুলিয়া, পঞ্চগড় সদর আটোয়ারী ) আসনে নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা। নাঈমুজ্জামন মুক্তার ( নৌকা) প্রাপ্ত ভোট ১লক্ষ ২৪ হাজার ৭শত ৪২। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দী পঞ্চগড় জেলা
আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আনায়ার সাদাত সম্রাট ৫৭ হাজশত ২ শত ১০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
পঞ্চগড় -২ (বোদা দেবীগঞ্জ ) আসনে জেলা আওয়ামীলীগের সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সাংসদ ও রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন ১৮১৭২৫ ভোট পেয়ে জয় লাভ করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির প্রার্থী. মোঃ লুৎফর রহমান রিপন (লাঙল) প্রাপ্ত ভোট ৭৬২৭ ভোট।