

বাংলাদেশের মহাণ বিজয় দিবস উদযাপন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধা প্রদানের মাধ্যমে
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির
উদ্দ্যোগে বিজয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ ছাড়া ও ইংল্যান্ড, আমেরিকা, মধ্যপাচ্য কাতার, সৌদি আরব, বাহরাইন, ফ্যান্স, ইতালী, জার্মানী, আয়ারল্যান্ড, স্পেন, স্কটল্যন্ড, মাসয়েশিয়া, অষ্টেলিয়া সহ বিশ্বের বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশিষ্টজনের উপস্থিতিতে ভ্যাচ্যুয়ালি এক আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক ময়নুল চৌধুরী হেলাল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন ৭১ এর বীর মুক্তিযোদ্বা ডাঃ জিয়াউদ্দিন আহমদ, মুক্তিযোদ্বা কর্নেল এম এ সালাম বীর প্রতীক, মু্ক্তিযোদ্বা ডাঃ অরুপ রতন চৌধুরী, মুক্তিযোদ্বা আব্দুল মোনেমে নেহেরু, বিশিষ্ট কমিউনিটি নেতা এম এ মুনিম ওবিই এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী।
অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি ও বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মকিস মনসুর, অনুষ্ঠানের সদস্য সচিব ও সহ সভাপতি অলি উদ্দিন, সংগঠন এর সহ সভাপতি কাপ্তান হোসেন ,সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, মিঠু চৌঁধুরী, কোষাধ্যক্ষ রফিক হায়দার, শেখ ফারুক আহমদ ,বাংলাদেশ ইউনিটের সহ সভাপতি অগ্রণী ব্যংকের সাবেক এম ডি এম শামসুল ইসলাম,
জনতা ব্যংকের সাবেক জি এম এম কোরেশী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ রুপা চক্রবর্তী, সাবেক রাষ্টদুত জিসনু রায় চৌধুরী, বাংলাদেশ ইউনিটের সাধারন সম্পাদক ইন্জিনিয়ার মহিব উদ্দিন, অধ্যক্ষ নেছার আলী, বাংলাদেশ ইউনিটের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জালাল , অলি উদ্দিন, সহ সভাপতি হাসান আলী, সহ সাধারন সম্পাদক আব্দুল ওদুদ দীপক ,সহ সাধারন সম্পাদক আবুল হোসেন, জালালাবাদ এসোসিয়েশন ইউ কের সাধারন সম্পাদক সৈয়দ সাদেক আহমদ, সহ সম্পাদক শামীম আহমদ, নিউজার্সী থেকে যোগ দান করেন উপদেষ্টা দেওয়ান বজলু চৌধুরী ও সহ সভাপতি আখলাকুল আম্বিয়া চৌধুরী। ফ্যান্স গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ফয়ছল উদ্দিন, সহ সভাপতি আব্দুল বাছিত, মালেশিয়া থেকে মোঃ জাকারিয়া, এম আব্দুল্লা,বিশিষ্ট চলচিএ পরিচালক মুক্তাদির ইবনে সালাম, বাহরাইন জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সমরাট নজরুল ইসলাম সিদ্দীকি, মিডিয়া ব্যক্তিত্ব এম আব্বাসুজ্জামান ও সাংবাদিক ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন প্রমুখ।
বিজয়ের সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ডাঃ অরুপ রতন চৌধুরী, হিমাদ্রী বিশ্বাস ,আলী ইদ্রিস ও মিশিগান থেকে সংগীত পরিবেশন করেন শফিক রেহমান। কবিতা আবৃত্তি করেন রুপা চক্রবর্তী ও আবুল কালাম আজাদ ছোটন। কোরআন তেলাওয়াত করেন মৌলানা ওলিউর রহমান চৌধুরী দুবাগী।
অনুষ্টানটি সরাসরি সম্পচার করেন ইউএসএ নিউজ অনলাইনের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম ও ইউ কে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকন ।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারীদের আত্নার মাগফেরাত কামনা করা হয়। বক্তারা বিজয়ের সুফল ঘরে ঘরে পৌছে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিজয় অর্জনের জন্য যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের স্বৃতি রক্ষায় আরো পদক্ষেপ নিতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিব এবং সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নিউজ /এমএসএম